ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ৩:২৭ পিএম
X

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই সৌদি আরবের আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য। প্রতিষ্ঠানটির রিয়াদ ও জেদ্দায় অফিস রয়েছে।

প্রাথমিকভাবে নিহত সাতজনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে।

এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু।

তবে দুর্ঘটনাটি ঠিক কখন ও কোথায় ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ এবং নিহতদের গ্রামের বাড়ির ঠিকানাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষ, দেশটির গণমাধ্যম কিংবা রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য বা বক্তব্য পাওয়া যায়নি।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝