ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৫২ পিএম
সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার
X

সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর, পুরস্কার বিতরণ, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য রায়হান সিরাজী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন– উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুক্জামান মিলন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউনুস আলী, প্রেস ক্লাব সভাপতি আব্দুল মজিদ মিয়া, সাংবাদিক আব্দুল বারী স্বপন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া, গঙ্গাচড়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান বিনোদ চন্দ্র সরকার ও  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাদ।

আব্দুল মজিদ/এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝