ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুন্দরবনের ডাকাত দল জোনাব বাহিনীর প্রধান গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম
X

সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর সদস্যরা।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে খুলনার হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার কেরামত আলীর ছেলে।

এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোনাব আলীর অবস্থান নিশ্চিত করেন এসআরবি-৬-এর সদস্যরা। পরে হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জোনাব আলীকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝