ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মধ্যরাত থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে বাড়ছে জেট ফুয়েলের দাম
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নভেম্বর মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট এ-১-এর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত এ জ্বালানির দাম কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দেশি ও বিদেশি এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসক ছাড়া ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আগের তুলনায় এ ক্ষেত্রে প্রতি লিটারে দাম কমেছে ০.০২৪৫ ডলার।

বিইআরসি জানায়, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির প্লাটস রেটের গড় মূল্য বিবেচনায় নিয়ে নভেম্বর মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী এ মূল্য সমন্বয় করা হয়। এ জন্য বৃহস্পতিবার গণশুনানির আয়োজন করে বিইআরসি।

গণশুনানিতে ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেট এ-১ জ্বালানির প্লাটস রেটের বিস্তারিত মূল্য এবং বিপিসির ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়।

এর আগে গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝