ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চলবে নতুন দুই আন্তঃনগর ট্রেন
✎
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি পরিচালনার প্রস্তাব অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের এ-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে। ট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

দুই ট্রেনই যাওয়া-আসার পথে দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

এতে আরও বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে নতুন ট্রেন দুটি চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো আন্তঃনগর রেল যোগাযোগ যুক্ত হতে যাচ্ছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝