ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত, চালক নিহত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

যশোরের জয়কৃষ্ণপুর এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দুমড়ে-মুচড়ে দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটনায় ভ্যানচালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকার একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান ঝিকরগাছা উপজেলার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা।

যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই লিটন মিয়া জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেতনা কমিউটার ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।

তিনি জানান, গুরুতর আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এসআই লিটন মিয়া। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝