ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে বেশি দামে গ্যাস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে ছয় দোকানিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (সন্ধ্যায়) উপজেলার ইছাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগের ভিত্তিতে ইছাপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স তৈয়ব ব্রাদার্স (১০ হাজার টাকা), মেসার্স ইলিয়াস এন্ড ট্রেডার্স (১০ হাজার টাকা), শফিউল আলম ব্রাদার্স (১০ হাজার টাকা), মনোয়ারা ট্রেডার্স (৫ হাজার টাকা), মিজানুর রহমান স্টোর (৫ হাজার টাকা) এবং আবদুল মান্নান স্টোর (৫ হাজার টাকা)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, জনস্বার্থে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ভোক্তা পর্যায়ে ১২ কেজি বোতলজাত এলপিজি সিলিন্ডারের মূসকসহ মূল্য ২ হাজার ৬০ টাকা।

ইউএন/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝