ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, ভারতীয় নাগরিক নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের কাছাকাছি নেপালের সোলুখুম্বু এলাকায় অবতরণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা ১১ মিনিটে সোলুখুম্বুর একটি হেলিপ্যাডে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টার দুটি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।

সোলুখুম্বু জেলা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনায় এক বিদেশি নাগরিক ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নেপালের দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটক ও পর্বতারোহীদের যাতায়াত, প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহন এবং উদ্ধারকাজে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দেশটির দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে হেলিকপ্টার চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এ কারণে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক ও পর্বতারোহী দেশটিতে ভ্রমণ করেন।

সূত্র: এনডিটিভি

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝