ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৫২ এএম আপডেট: ০২.১১.২০২৬ ১০:৩৬ এএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চলমান বিক্ষোভ ও কর্মবিরতির প্রেক্ষাপটে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির কারণে তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধের ঘটনায় যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি এবং চলমান অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় শ্রমিক অসন্তোষ নিরসন, কারখানায় স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
  

   এফএস 

   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝