ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে যদি কোনো গরু জবাই করা হয় তাহলে তার চেয়ে খারাপ কেউ হবে না বলে হুমকি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অপরদিকে কথিত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো এবং হিন্দু শরণার্থীদের সংশোধিত নাগরিকত্ব বিধানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাইগঞ্জে এক জনসভায় উগ্রপন্থি শুভেন্দু বলেন, গরু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এবং তাকের কোনো ক্ষতি করা যাবে না।


তিনি বলেন, “গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।”


এছাড়া সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদরাসাও থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, “সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদরাসাও থাকা যাবে না, যেন কোনো জাতীয়তাবিরোধী কার্যক্রম না হতে পারে।”


সূত্র: টাইমস অব ইসরায়েল

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement