ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গরুকে বিশ্বমাতা হিসেবে অভিহিত, জবাই করায় তিনজনের যাবজ্জীবন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গরু জবাই করায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের গুজরাটের গান্ধীনগরের কলোল জেলা আদালত। এ সময় আদালতের বিচারক গরুকে বিশ্বমাতা হিসেবে অভিহিত করেছেন। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তিনজনের প্রত্যেককে তিন লাখ রুপি করে জরিমানাও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলেছে, আদালতের বিচারক গত সোমবার তার রায় ঘোষণার সময় সংস্কৃত ভাষায় লিখিত প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্র মনুস্মৃতি থেকে শ্লোক পড়ে শোনান। যেখানে বলা হয়েছে, গরু হলো বিশ্বমাতা এবং বিশ্বের ভালোর প্রধান স্তম্ভ।

যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা গান্ধীনগরের জামলা গ্রামে গরু জবাই করেছিলেন। পুলিশ ২০২৪ সালের আগস্টে তাদের ২৭৭ কেজি গরুর মাংসসহ গ্রেপ্তার করেছিল।

এনডিটিভি জানিয়েছে, ওই সময় পুলিশ গোপন সংবাদ পায় জামলা গ্রামের ধাঙ্কিনশের একটি বসত বাড়িতে গরুর মাংস আছে। তখন তারা সেই বাড়িতে গিয়ে ধারালো ছুরি, মাংস মাপার পাল্লা এবং একাধিক পরিবহনের গাড়ি পায়। এছাড়া সেখানে জীবিত গরুও পাওয়া যায়। যেগুলোকে পড়ে স্থানীয় গরু আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়।

যাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন ওয়াসিম সাহাবুদ্দিন বাবু কুরাইশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলীভাই কুরাইশি এবং আশফাক ওরফে সালমান আল্লারখা আব্দুল বেহলিম। তাদের সবাইকে গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনের আওতায় এ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement