ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৯
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:১১ পিএম
X
Advertisement

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত এবং ১৭৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার কিছু পর দেশটির মধ্যাঞ্চলে রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, দুর্ঘটনায় দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা নির্ধারণে কাজ চলছে।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফের তথ্য অনুযায়ী, মধ্য স্পেনের মোরা ও অরগাস শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মাদ্রিদ থেকে সেভিয়ার উদ্দেশে যাত্রা করা রেনফে ও ইরিওর দুটি দ্রুতগতির ট্রেন জড়িত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি খাদে ট্রেনের বগিগুলো কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের পাঠানো হয়। আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

তোলেদো শহরের কাছের উরদা পৌরসভার মেয়র ম্যানুয়েল গালান জানান, আহত ব্যক্তিদের আশ্রয় ও চিকিৎসাসেবার প্রাথমিক ব্যবস্থা হিসেবে একটি ক্রীড়া হল প্রস্তুত করতে জরুরি সেবাকর্মীরা তাঁকে অনুরোধ করেছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আদিফ জানায়, দুটি ট্রেনের পেছনের অংশে সংঘর্ষের ঘটনায় মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং হতাহতের পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement