নভেম্বরের শুরুতেই মালয়েশিয়াগামী কর্মীদেরর মেডিক্যাল পরীক্ষা শুরু হবে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, ‘দু-চারদিন পরে মেডিক্যাল করার পরেই কর্মীরা যেতে পারবে। নভেম্বর এক তারিখ বা নভেম্বরের ফার্স্ট উইকে আমরা বলতে পারি যে ফ্লাইট উইল স্টার্ট।’
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, ‘মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ও আমাদের ওয়েবসাইটেও মেডিক্যালগুলোর তালিকা দিয়ে দেবে। তারাও তাদের ওয়েবসাইটে দেবে। মেডিক্যালের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। মেডিক্যাল খরচটা আজকে আমরা বসে নির্ধারণ করে দেবো। আর যাওয়ার ক্ষেত্রে মোটামুটি কত টাকা খরচ হতে পারে, আশা করা যায়, নভেম্বরে এভ্রিথিং উইল বি ওপেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বোয়েসেল থেকে আমরা আলাপ-আলোচনা করে দেখলাম, ১ লাখ ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মতো খরচ পারে। আর প্রাইভেটের ক্ষেত্রেও কেমন খরচ হতে পারে আমরা এস্টিমেট করে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্ধারণ করে দেবো।’
টিআই