ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৪৮তম বিসিএসের স্থগিত প্রার্থীদের মনোনয়ন, সনদ জমার শেষ সময় ৫ নভেম্বর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর স্থগিত প্রার্থীদের মধ্যে নির্ধারিত শর্ত পূরণ করায় কয়েকজন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। একই সঙ্গে প্রয়োজনীয় সনদ জমা দিতে না পারা কয়েকজন প্রার্থীকে সনদ দাখিলের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিপিএসসির ২৭ অক্টোবর ২০২৬ তারিখের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএসের সনদ দাখিল করায় স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক কমিশন কয়েকজন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে। এতে সহকারী সার্জন পদে ২৪ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে একজন প্রার্থীর রোল নম্বর উল্লেখ রয়েছে।

অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএসের সনদ না থাকায় স্থগিত থাকা রেজিস্ট্রেশন নম্বরধারী তিন প্রার্থীকে তাঁদের স্নাতক/স্নাতকোত্তর ও ইন্টার্নশিপ সনদ জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বিপিএসসির বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।


এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement