ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে একদিনে দুইজনকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এক যুবককে পিটিয়ে এবং সন্ধ্যায় ধলপুর সিটি গলির পাশে দুর্বৃত্তদের গুলিতে এক তরুণ নিহত হন।বিবিরবাগিচা এলাকায় নিহত যুবকের নাম নিশাত (২৭) এবং ধলপুর সিটি গলিতে নিহত তরুণের নাম মারুফ হোসেন দুখু (২০)।মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জেরে বিবিরবাগিচা এলাকায় পিটিয়ে গুরুতর জখম করা হয় নিশাতকে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নিহত নিশাতের বোন শারমিন আক্তার বলেন, আমার ভাই পেশায় পিকআপচালক। গতকাল সকালে বিবিরবাগিচা ৪ নম্বর গেট এলাকায় আমার ভাইকে পিটিয়ে জখম করা হয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার ভাই মারা যায়।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম মহসিন। ঢাকায় যাত্রাবাড়ীর বিবিরবাগিচা সুতিখালপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতো আমার ছোট ভাই। তার এক সন্তান রয়েছে।এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে মারুফ হোসেন দুখু নামে এক তরুণকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ছিল। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন সবার ছোট।নিহত দুখুর স্ত্রী মিম বলেন, আমার স্বামী সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশে একটি গলিতে পাতিল ফ্যাক্টরিতে কাজ করতেন। সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফিরছিলেন তিনি। পথে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

কান্নাজড়িত কণ্ঠে মিম বলেন, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা কী কারণে আমার স্বামীকে গুলি করে হত্যা করলো সে বিষয়টি বলতে পারছি না।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement