ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:০৪ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ১:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১ গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১ গোলচত্বর সংলগ্ন ফুটপাতে এ অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত রয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা শহরের যেসব স্থানে ফুটপাত দখল হয়ে আছে এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, সেসব স্থান চিহ্নিত করে দখলমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, একটি একটি করে ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর নির্বিঘ্নে হাঁটাচলার পথ তৈরি করা হবে।

  এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement