ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৩১ অক্টোবর থেকে শুরু মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ১২:২৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মী ও সংশ্লিষ্ট এজেন্সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর (২০২৬) থেকে কেবল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে কর্মীদের শারীরিক পরীক্ষা শুরু হবে। ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং এর ওপর ভিত্তি করে কোনো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স প্রদান করা হবে না।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খুব শিগগিরই অনুমোদিত কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সরকারি নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ওপর ভিত্তি করে নতুন কেন্দ্র যুক্ত হতে পারে কিংবা তালিকা থেকে বাদও পড়তে পারে। তাই কর্মীদের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অসাধু চক্র ও দালালদের বিষয়ে কড়া হুঁশিয়ারি

অনুমোদন ছাড়া কিছু অসাধু এজেন্সি ও দালাল চক্র কর্মীদের পাসপোর্ট ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ বিষয়ে সতর্ক করে মন্ত্রণালয় জানায়, কোনো অবস্থাতেই অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা করানো যাবে না এবং নিশ্চিত না হয়ে কারও কাছে টাকা বা পাসপোর্ট জমা দেওয়া যাবে না।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি (BMET) ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর (VDR) ভিসার নথি জমা দিতে বলা হয়েছে।

আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা

সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ এবং রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর অনুমতি ও সরকারি অনুমোদন বাতিল করা হতে পারে।

কোনো স্থানে অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষার তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান ও প্রমাণসহ সরাসরি মন্ত্রণালয়ে ইমেইল করার অনুরোধ জানানো হয়েছে (ইমেইল: [email protected])।

জনস্বার্থে জারি করা এ নির্দেশ অমান্যকারীদের ওপর কড়া নজরদারি অব্যাহত রাখা হবে এবং এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement