দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১২ জন।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৭ জন মারা গেছেন।
এ সময়ে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ২৫ হাজার ১০৬ এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬৩১ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১৯ জন; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।
আরএন