ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪০ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ৮:৪৫ পিএম
X
Advertisement

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্মরণকালের অন্যতম ভয়াবহ এই রেল দুর্ঘটনা ঘটে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় একই গন্তব্যের দিকে যাওয়া দুটি ট্রেন একই লাইনে চলছিল। এর মধ্যে একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিয়ায় যাচ্ছিল। দুর্ঘটনাটি ঘটে মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায়।

দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো বলেন, সংঘর্ষের সময় যাত্রীরা ট্রেনের ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।

তিনি বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে বাইরে বের হয়ে দেখি, আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”

এই দুর্ঘটনায় আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নেওয়া হয়েছে। অন্য আহতদের আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্পেনে এর আগে ২০১৩ সালে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি ট্রেন বাঁকে গিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন।

সূত্র: বিবিসি

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement