ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম আপডেট: ২৯.১০.২০২৬ ২:৫৮ পিএম
X
Advertisement

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীদের যৌথ অভিযানে সৈকতের উত্তর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম মাদ্রাসা ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সমুদ্রসৈকতে বেড়াতে আসে। সেখানে ফুটবল খেলা শেষে ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসলে নামেন। এ সময় স্রোতে ভেসে যাওয়ার ঘটনা ঘটে।

পরে উদ্ধার অভিযান চালিয়ে ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ ছিল শান্ত। তার সন্ধানে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা যৌথভাবে তল্লাশি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা পর সৈকতের উত্তর পয়েন্ট থেকে শান্তকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

-টিএস/মুবিন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement