ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার জেতার সুযোগ
মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম
X
Advertisement

দেশজুড়ে শুরু হয়েছে জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ ক্যাম্পেইনের আওতায় মার্সেলের ফ্রিজ, টিভি, এসি কিংবা সিলিং ফ্যান কিনে ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়ার পাশাপাশি বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেলের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে মার্সেলের ফ্রিজ, টিভি, এসি কিংবা ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোডের মাধ্যমে ডিজিটাল নিবন্ধন করা হবে। নিবন্ধন সম্পন্ন হলে সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে নির্ধারিত হবে ক্রেতার প্রাপ্য উপহার। ফিরতি এসএমএসের মাধ্যমে উপহারের তথ্য জানিয়ে দেওয়া হবে। পরে সংশ্লিষ্ট শোরুম থেকে ক্রেতার হাতে উপহার তুলে দেওয়া হবে।

ক্যাম্পেইনের উপহার তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য। এ ছাড়া থাকছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মার্সেল পণ্যের ক্রেতারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। এ কারণে দেশজুড়ে গ্রাহকদের মধ্যে ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় চালু করা হয়েছে সিজন-২৫। আগের আয়োজনগুলোর মতো এবারের ক্যাম্পেইনও গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, গ্রাহকসন্তুষ্টি অর্জন ও ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়াতে ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা ও মানসম্মত সেবা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যেই সিজন-২৫-এ মার্সেল পণ্যের ক্রেতাদের জন্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য বিনামূল্যে পাওয়ার বিশেষ সুযোগ রাখা হয়েছে। ক্যাম্পেইনে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবেশক, বিক্রয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, মার্সেলের পণ্য টেকসই, বিদ্যুৎসাশ্রয়ী ও সাশ্রয়ী মূল্যের। পাশাপাশি ক্রেতাদের দ্রুত ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। পণ্যের এসব বৈশিষ্ট্য এবং ক্যাম্পেইনের উপহার ও সুবিধাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে প্রচার কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন তিনি।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, মার্সেলের হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের মার্সেল পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত, সহজ ও স্বয়ংক্রিয় করতে ডিজিটাল গ্রাহক তথ্যভান্ডার গড়ে তুলছে মার্সেল। পণ্য কেনার পর ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে ক্রেতার নাম, মোবাইল নম্বর, পণ্যের বারকোডসহ প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা নিতে পারছেন গ্রাহকেরা। এ নিবন্ধন কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ উৎসাহিত করতেই নিয়মিত ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement