ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাগুরায় বাগান থেকে বন বিভাগের কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম
X
Advertisement

মাগুরার সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের পথেরহাট গ্রামে নরোত্তম বিশ্বাস (৩৮) নামে বন বিভাগের এক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নরোত্তম বিশ্বাস ওই গ্রামের নিত্য গোপাল বিশ্বাসের ছেলে। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে নোয়াখালী জেলা বন বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি নরোত্তম। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পরিবারের সদস্যদের দাবি, কয়েক মাস ধরে স্ত্রীর সঙ্গে নরোত্তমের পারিবারিক বিরোধ চলছিল। এ কারণে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন নরোত্তম। তবে দুর্গাপূজার সময় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

-টিএস/ইউনুছ 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement