ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহতের চেষ্টায় নিহত ২
✎
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০০ এএম আপডেট: ২২.১০.২০২৬ ১০:০৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট আগুনে দুই বিদেশি নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে আনাদোলু এজেন্সি জানায়, তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোনটি প্রতিহত করে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ড্রোনটি প্রতিহত করার পর তেলক্ষেত্রে কাজ করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন লাগে। ঘটনাটি তেলক্ষেত্রের স্থাপনার বাইরে ঘটে। এতে দুই বিদেশি নাগরিক নিহত ও দুজন আহত হন।

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাতের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে ইয়েমেনে লড়াই তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে সৌদি আরামকোর স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী। তবে শাইবাহ তেলক্ষেত্রের এ ঘটনায় হুতিদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement