ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কক্সবাজার সৈকতে আরও একজনের মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ এএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে নিখোঁজ হওয়ার পর আরও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির সাগর নিবাস এলাকা থেকে হারুন নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে বুধবার বিকেলে একই এলাকার সৈকত থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত থেকে উদ্ধার হওয়া তিনজন হলেন আল মাহিবুল ইবনে মোকারম ওরফে রোহান, সাইফুল হক জিসান ও মোহাম্মদ আকাশ।

ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে বিভিন্ন কারখানার পাঁচ শ্রমিক কক্সবাজারে বেড়াতে যান। তাঁদের মধ্যে তিনজন সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান। তাঁদের উদ্ধারে এগিয়ে এসে আরও তিনজন সাগরে নামলে তাঁরাও তলিয়ে যান।

খবর পেয়ে লাইফগার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সাতজনের একটি দল ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল।

এসএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement