ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদিতে হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
অপ্রয়োজনীয় মার্কিন সরকারি সদস্যদের চলে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:১৭ এএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

সৌদি আরবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর নতুন করে হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবে নিজেদের কিছু কূটনৈতিক মিশন থেকে অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২ শতাংশ বা ১ দশমিক ২৯ ডলার বেড়ে ১১০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ বা ৯৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত ছিল। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৬৭ সেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হন। একই দিনে সৌদি আরবের একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় দুজন নিহত হন।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে নিজেদের মিশনগুলো থেকে অপ্রয়োজনীয় সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, উপসাগরীয় অঞ্চলের অন্য কয়েকটি দেশে মার্কিন কূটনৈতিক মিশন থেকে কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি এবং জ্বালানি অবকাঠামো ও সামুদ্রিক বাণিজ্যপথে হামলার ঝুঁকি বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

সূত্রঃ রয়টার্স

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement