পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত হাসিনা খাতুন পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিকমারী দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, বুধবার দুপুরের দিকে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ভবানীপুর নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় অটোরিকশায় থাকা যাত্রীদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ ও মো. মিনাজ উদ্দিন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আরআর/আরএন