ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএমইউ-বিআইডব্লিউটিসির সমঝোতা স্মারক স্বাক্ষরিত
✎ প্রেস রিলিজ
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ অক্টোবর) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএমইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কমডোর মো. বেনজির মাহমুদ (ই), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ. টি. এম. আবদুল বারী ড্যানীসহ সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও পেশাগত সহযোগিতার সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এ সহযোগিতা বিএমইউর শিক্ষার্থী এবং বিআইডব্লিউটিসি উভয়ের জন্যই সুফল বয়ে আনবে।


এসএস     
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement