এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এরপরও ফেল করলে তাদের ভোকেশনাল বা কারিগরি শিক্ষায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের অল্প সময়ের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এরপরও যারা পাস করতে পারবে না, তাদের কারিগরি শিক্ষায় পাঠানো হবে। বছরের পর বছর পরীক্ষায় ফেল করার ধারাবাহিকতা বন্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
আরএন