ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি গ্রেফতার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ আট বাংলাদেশিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু রয়েছে। তাঁদের সবাই বাংলাদেশের নাগরিক। গ্রেফতার দুই পুরুষ হলেন নোয়াখালীর হাতিয়া থানার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের সুবল চন্দ্র জলদাস (৬৮) ও তাঁর ছেলে পলাশ চন্দ্র জলদাস (৩৫)। নারী ও শিশুরা হওয়ায় বাকি ছয়জনের নাম-পরিচয় প্রকাশ করেনি বিজিবি।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বাঘাডাংগা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৭৫ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্তবর্তী পলিয়াটি গ্রামের একটি বাগানে অবস্থানরত ওই আটজনকে গ্রেফতার করা হয়।

পরে তাঁদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুমা বিশ্বাস বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএস     
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement