ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দাউদকান্দিতে গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:০৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা সড়কের পাশে তাঁদের মরদেহ পড়ে ছিল বলে জানা গেছে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও শরীরচর্চার উদ্দেশে বাড়ি থেকে বের হন ওই দম্পতি। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হাঁটছিলেন। হরিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement