ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীতে বিলীন, ক্ষতিগ্রস্ত ১৩ পরিবার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:০২ পিএম
X
Advertisement

খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৪০ মিটার বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীতে বিলীন হয়ে গেছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে নদীতে জোয়ারের প্রবল পানির চাপে বেড়িবাঁধটি ভেঙে যায়। পরে ভাটার সময় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগের টিউবে বালি ভরে সাময়িকভাবে জোয়ারের পানি প্রবেশ বন্ধ করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কয়েকটির ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অন্যরা নিজেদের মালামাল রক্ষায় ঘরবাড়ি ভেঙে পার্শ্ববর্তী বেড়িবাঁধের ওপর সরিয়ে নিচ্ছেন। বর্তমানে এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

ক্ষতিগ্রস্ত যদুবর সরদার, নিরাঞ্জন সরদার, কৃষ্ণপদ সরদার, প্রশান্ত সরদার, প্রদীপ সরদার, অজিত সরদার, লকেশ সরদার, গোপাল সরদার, গোবিন্দ সরদার, শেখর সরদার, পরিতোষ সরদার, সূর্যকান্ত সরদার ও নিলু সরদার জানান, রাতে বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। সকালে মুহূর্তের মধ্যে বাঁধটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং তাঁদের ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষতি হয়।

তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী বলেন, ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগের টিউবে বালি ভরে আপাতত জোয়ারের পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। তবে স্থানটি এখনো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোনো মুহূর্তে আবারও বাঁধ ভেঙে যেতে পারে। বাঁধ রক্ষায় চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মধুসূদন পাল জানান, ভাঙনকবলিত স্থানে ব্লক ডাম্পিং এবং জিও ব্যাগের টিউবে বালি ভরে বাঁধটি সাময়িকভাবে আটকানো হয়েছে। তবে স্থানটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement