ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২ ও পানিতে ডুবে শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:২১ পিএম
X
Advertisement

জামালপুরের মাদারগঞ্জে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া পানিতে ডুবে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী বাটালু ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি উত্তর জোরখালি মিলন বাজার এলাকার অজুদ্দির ছেলে।

একই দিন দুপুরে সরিষাবাড়ী উপজেলায় ভাগ্নের বাড়িতে যাওয়ার পথে আদারভিটা ইউনিয়নের বাজিতেপাড়া এলাকায় অটোরিকশা উল্টে আহত হন হোসেন আকন্দ। গুরুতর আহত অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় বাড়ির পাশের পুকুরে পড়ে রাতুল নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। বাড়ির উঠানে খেলার সময় পরিবারের অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতুল স্থানীয় মঞ্জুরুল ইসলামের ছেলে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় মুঠোফোনে জানান, সড়ক দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জেজে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement