ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজিপি) আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
গত ১০ অক্টোবর থেকে সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ চলছে।
রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে লেখেন, ‘আমরা আন্দোলন করব না বলে কোনও মুচলেকায় স্বাক্ষর করিনি। আমরা আবারও রাজপথে নামব।’
এর আগে রোববার সকালে অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাংকাকে মুক্তি দেয়া হয়। গত শনিবার (১০ অক্টোবর) থেকে তারা পুলিশ হেফাজতে ছিলেন। দিল্লিতে বিমান অবতরণের পরই বিমানটি থেকে এই তিনজনকে আটক করা হয়।
রোববার সকালে তাদের দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত একটি বিশেষ শর্তে তাদের মুক্তির আদেশ দেন। এনডিটিভি সূত্রের বরাতে জানিয়েছে, আগামী এক বছরের মধ্যে তারা শান্তি ভঙ্গ করে এমন কোনও কাজ করতে পারবেন না।
দিল্লি পুলিশ জানিয়েছে, আইনানুগ সকল প্রক্রিয়া মেনেই তাদের আগাম গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতে হাজির করা হয় সিজেপি নেতাদের।
দিল্লি পুলিশ এক্স-এ এক বিবৃতিতে জানায়, ‘অভিজিৎ দীপকে, আশুতোষ রাংকা ও সৌরভ দাসকে বিএনএসএস-এর ১২৬/১৭০ ধারায় ১০ অক্টোবর ২০২৬ তারিখে আগাম গ্রেপ্তার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে ১১ অক্টোবর ২০২৬ তারিখে তাদের দিল্লি ক্যান্টনমেন্টের এসইএম আদালতে তোলা হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আগামী এক বছরের জন্য শান্তি বজায় রাখা ও ভালো আচরণের শর্তে ৫০ হাজার টাকার মুচলেকা প্রদানের পর এসইএম আদালত তাদের মুক্তি দেয়।’
অ/