ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মক্কা-মদিনা বাদে সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার পর দেশটির বিমানবন্দর ও আকাশসীমা এড়িয়ে চলতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। 

রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা তাদের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু হতে পারে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন; তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং ক্ষয়ক্ষতি মূল্যায়ন শুরু করে কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি ছিল তৃতীয় হামলা। এর আগে বৃহস্পতিবারের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। সর্বশেষ হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া বার্তায় বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, মক্কা ও মদিনা ছাড়া দেশটির অন্যান্য বিমানবন্দর ও আকাশসীমা হুথিদের সামরিক অভিযানের আওতায় থাকতে পারে। সৌদি আরবের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে হামলা আরও জোরদার করা হবে বলেও গোষ্ঠীটি জানিয়েছে।

এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। রিয়াদ ও অন্যান্য স্থানে হামলার কারণে দেশটির বিমান চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

সংঘাতের মধ্যেও রিয়াদে নির্ধারিত বিশ্ব জ্বালানি সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছিল। সম্মেলনে ৭০ জনের বেশি মন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে সামরিক পদক্ষেপে যুক্ত হওয়ার সম্ভাবনা বিবেচনার কথা জানিয়েছেন।

সূত্রঃ রয়টার্স
এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement