ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম
X
Advertisement

ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরিদ আমিন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত চৌদ্দগ্রাম আসনের প্রার্থী ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা ব্যাংকের টাকা চুরির একটি মামলায় ফরিদ আমিনের তিন বছরের সাজা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরিফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement