ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ২৪০টি পূজামণ্ডপে জেলা পরিষদের আর্থিক অনুদান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম
X
Advertisement

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে জেলা পরিষদ। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুট রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সাবেক সভাপতি শংকর সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী বাপ্পী, নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক অভয় কুমার রায়, মহানগর শাখার সদস্যসচিব ঋষিকেশ মণ্ডলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করবেন। তাঁরা এমনভাবে অবস্থান করবেন, যাতে পূজার্থীদের কোনো ধরনের অসুবিধা না হয়।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement