ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অবশেষে সন্তা‌নের স্বীকৃ‌তি, ওয়া‌রিস হি‌সে‌বে পাবে বাবার সব সম্পত্তির অধিকার
✎
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ৪:২৪ পিএম
X
Advertisement

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেইসঙ্গে ধর্ষণে ভূমিষ্ঠ শিশুকে সন্তা‌নের স্বীকৃ‌তি এবং ওয়া‌রিস হি‌সে‌বে তার সমস্ত কিছু পা‌বে ব‌লেও রায় দি‌য়ে‌ছেন আদালত।

রোববার (১১ অ‌ক্টোবর) দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় দেন।

রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ফারুক পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা আহম্মদ খার ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে রাতে একই এলাকার বাসিন্দা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে খোকশায় আত্মীয়ের বাড়িতে রেখে দুই মাস ধর্ষণ করেন ফরুক। পরে ঢাকায় নিয়ে থা‌কেন চার মাস। এ ঘটনার পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সালিশে তাকে বিয়ে করতে রাজি হন ফারুক। কিন্তু পরে আর বিয়ে না করে পালিয়ে যান। ২০১৮ সালের ৯ নভেম্বর ওই নারী বাদী হয়ে একটি মামলা করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে আসামি মো. ফারুক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তি‌নি আরও জানান, ওই বাচ্চা‌টির আজ থে‌কে ২১ বছর পর্যন্ত ভরণপোষণ সরকার বহন কর‌বে। আর ফারুক হো‌সে‌নের জৈ‌বিক চা‌হিদায় জন্ম নেওয়া বাচ্চা তার সন্তান ব‌লে রায় দি‌য়ে‌ছেন আদালত। এটা তারই সন্তান এবং ওয়া‌রিস হি‌সে‌বে এই বাচ্চা ফারুক হো‌সেনের সমস্ত কিছু পা‌বে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement