ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ওভারটেক করতে গিয়ে বাসের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯:১১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


সিলেটে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ইজিবাইকে থাকা এক নারী ও তাঁর ৯ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী গাড়ি ফেলে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক জব্দ করার প্রক্রিয়া চলছে। পলাতক চালক ও সহকারীকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement