ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিমানবন্দরে ট্রলি-লাগেজ ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বেবিচক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ


তিনি বলেন, ট্রলি ও লাগেজ ব্যবস্থাপনার সমস্যা কমানো, যাত্রীদের ভোগান্তি লাঘব এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান বিমানবন্দরের আলোচিত এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।


স্ট্যাটাসে কে এম আবু নওশাদ লিখেছেন, ‘বিমানবন্দরে আগের চেয়ে ভালো সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। টিম এয়ারপোর্টের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করি।’


তিনি আরও লিখেছেন, ট্রলি ও লাগেজ সমস্যা কমাতে চেষ্টা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরে যাত্রীদের অধিকার সংরক্ষণ ও অনিয়ম প্রতিরোধে নজরদারি জোরদারের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে নওশাদ খান লিখেছেন, ‘আমাদের মনিটরিং এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত অপরাধ প্রতিরোধ ও যাত্রী অধিকার সংরক্ষণে সরাসরি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’


উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোতে প্রচলিত কিছু সেবা বাংলাদেশেও চালুর আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তার প্রত্যাশা, শিগগির দেশের যাত্রীরাও এমন কিছু উন্নত সেবা পাবেন।


স্ট্যাটাসের শেষাংশে দেশের মানুষের কল্যাণ কামনা করে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট লেখেন, ‘ভালো থাকুক বাংলাদেশের মানুষ, ভালো থাকুক আমাদের বাংলাদেশ।’


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement