ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:১৮ পিএম
X
Advertisement

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছরজুড়েই বৃক্ষরোপণ কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের মাটি ও আবহাওয়ার উপযোগী ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকায় ইউক্যালিপটাসের পরিবর্তে অন্য প্রজাতির গাছ লাগানো হচ্ছে, সেখানে বিকল্প গাছ রোপণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়ভাবে উপযোগী ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গাছের চারা উৎপাদন করে সংশ্লিষ্ট এলাকায় রোপণের পরিকল্পনা রয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, মানুষের বসবাসের জায়গাগুলো পরিষ্কার রাখা, গাছ লাগানো এবং পরিবেশের প্রতি মানুষের মানসিক সংযোগ বাড়ানো জরুরি। দেশের প্রতিটি এলাকার মানুষকে নিজ নিজ পরিবেশ সুন্দর রাখতে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

বাঁশবাড়ি কলোনির পরিবেশ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁকে কলোনিটির একটি ছবি পাঠিয়েছেন। ছোট একটি রাস্তা ও এর আশপাশের পরিবেশ সুন্দর করে রাখার উদ্যোগ তাঁকে অভিভূত করেছে।

তিনি বলেন, বাঁশবাড়ি কলোনির উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলেছেন। অন্য এলাকার মানুষকেও নিজেদের আবাসিক এলাকা পরিষ্কার রাখা এবং গাছ ও ফুল লাগাতে উদ্বুদ্ধ করা যায় কি না, তা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এ জন্য বিভিন্ন শহরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে কলোনিটির ছবি তাঁদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান এবং বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement