ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ এএম আপডেট: ১০.১০.২০২৬ ৪:১৫ এএম
X
Advertisement

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

শনিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাওয়ার পথে একটি ইন্টারসেকশনের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি উদ্ধার করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। খবর পেয়ে তেজগাঁও বিভাগের পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার করা বস্তুতে স্প্লিন্টার পাওয়া যায়নি। এটি সাধারণ পটকাজাতীয় বিস্ফোরক উপাদানের মতো ছিল বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর মোটরসাইকেল আরোহী দুজন আগারগাঁও হয়ে কাফরুলের দিকে চলে যান বলে তথ্য পাওয়া গেছে। তবে রাতের বেলায় দোকানপাট বন্ধ থাকায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে মোটরসাইকেলটির নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। মোটরসাইকেল আরোহীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement