ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নতুন ডিও স্কুটার নিয়ে বাংলাদেশের বাজারে হোন্ডা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শহরের দৈনন্দিন যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে নতুন ডিও স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে ১১০ সিসির স্বয়ংক্রিয় গিয়ারযুক্ত এই স্কুটারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে।

নতুন ডিও স্কুটারে রয়েছে ১১০ সিসির পিজিএম-এফআই ইঞ্জিন। এটি প্রতি মিনিটে ৮ হাজার ঘূর্ণনে ১০.৮২ পিএস শক্তি এবং প্রতি মিনিটে ৫ হাজার ৫০০ ঘূর্ণনে ৯.০৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এতে স্বয়ংক্রিয় গিয়ার থাকায় গিয়ার পরিবর্তনের ঝামেলা ছাড়াই স্কুটারটি চালানো যায়।

স্কুটারটিতে রয়েছে আইডলিং স্টপ সিস্টেম (আইএসএস) ও এসিজি নীরব স্টার্টার। ফলে যানজটে থেমে থাকা অবস্থায় জ্বালানি সাশ্রয়ে সুবিধা পাওয়া যাবে এবং ইঞ্জিন পুনরায় চালুর সময় শব্দও কম হবে। নিরাপত্তার জন্য এতে রয়েছে কম্বি ব্রেক সিস্টেম (সিবিএস) এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ব্যবস্থা।

নতুন ডিও প্রসঙ্গে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, “আজ আমরা বাংলাদেশে দুই চাকার যানবাহনের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করছি। তরুণদের পাশাপাশি নারী ও পুরুষ—এমনকি প্রথমবারের মতো যারা মোটরসাইকেল বা স্কুটার চালাচ্ছেন, তারাও এখন এমন পরিবহন খুঁজছেন, যা তাঁদের দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়।

“শহরের জন্য আমাদের এই নতুন স্মার্ট পরিবহন সমাধান সহজে চালানো, প্রতিটি যাত্রায় আত্মবিশ্বাস, শহুরে জীবনের প্রয়োজনীয় সুবিধা এবং আরও বেশি নিরাপত্তার মাধ্যমে মানুষের চলাচলকে সহজ করবে। বাংলাদেশে স্থানীয় উৎপাদনের মাধ্যমে হোন্ডার মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে ডিও সরবরাহ করতে পেরে আমরা গর্বিত।”

শহরের যানজটে সহজে চলাচলের কথা বিবেচনায় রেখে স্কুটারটির আসনের উচ্চতা রাখা হয়েছে ৭৬৫ মিলিমিটার, প্রস্থ ৬৮০ মিলিমিটার এবং ওজন ১০১.৫ কেজি। এতে রয়েছে সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে ইউনিট সুইং সাসপেনশন।

দৈনন্দিন ব্যবহারের সুবিধার জন্য স্কুটারটির আসনের নিচে রয়েছে ১৮ লিটারের সংরক্ষণস্থান। এ ছাড়া রয়েছে খোলা গ্লাভবক্স ও পা রাখার প্রশস্ত জায়গা। মোবাইল ফোন বা অন্যান্য যন্ত্র চার্জ দেওয়ার জন্য রয়েছে ১৫ ওয়াটের টাইপ-সি চার্জিং পোর্ট। আসন না খুলেই জ্বালানি নেওয়ার সুবিধার্থে রয়েছে বাইরের দিকে জ্বালানি ট্যাংকের ঢাকনা। নতুন নকশার সঙ্গে এতে যুক্ত হয়েছে ডিআরএল হেডল্যাম্প।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, “নতুন ডিওতে সহজ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সুবিধা ও স্টাইল—সবকিছুর সমন্বয় করা হয়েছে। স্বয়ংক্রিয় গিয়ার, নিচু আসন, হালকা ওজন এবং কমপ্যাক্ট নকশার কারণে শহরের যানজটে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে, পিজিএম-এফআই প্রযুক্তি ও আইডলিং স্টপ সিস্টেম জ্বালানি ও খরচ সাশ্রয়ে সহায়তা করে। প্রতিদিনের যাতায়াতের জন্য ডিও একটি স্মার্ট ও আরামদায়ক চালনার অভিজ্ঞতা দেবে।”

নতুন ডিও স্কুটারের সঙ্গে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার- যেটি আগে পূর্ণ হবে- সেই মেয়াদের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে পাঁচটি বিনা মূল্যের সার্ভিস এবং দুটি মূল্য পরিশোধসাপেক্ষ সার্ভিস।

স্কুটারটি ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও ইম্পেরিয়াল রেড মেটালিক- এই তিনটি রঙে পাওয়া যাবে। ৯ অক্টোবর ২০২৬ থেকে সারা দেশে হোন্ডার অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমগুলোতে স্কুটারটি বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশে নতুন হোন্ডা ডিও স্কুটারের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার টাকা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement