বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক পদে ১২ কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। বিএসইসির প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামকে মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্ব রাখা হয়েছে। তিনি এতোদিন মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বে ছিলেন।
এসএ