ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর) সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। দায়িত্বশীল রাইডিং ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উবার বাইক চালকদের হাতে হেলমেট, রাইডিং গ্লাভস ও রিফ্লেক্টিভ ভেস্টসহ মোটরসাইকেল চালানোর প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উবারের চালকদের পাশাপাশি স্থানীয় কমিউনিটির প্রতিনিধি ও নেতারাও অংশ নেন।

এ কর্মসূচির মধ্য দিয়ে উবারের তিন মাসব্যাপী সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন ‘রাইড সেফ. অ্যারাইভ সেফ’-এর যাত্রা শুরু হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ রাইডিংয়ের চর্চা এবং চালকদের সার্বিক কল্যাণকে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সড়ক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব। চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি নিরাপদ সড়ক নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সড়ক নিরাপত্তা সচেতনতার সঙ্গে প্রযুক্তির মাধ্যমে আয়ের সুযোগকে যুক্ত করার উদ্যোগ চালক ও কমিউনিটি—উভয়ের জন্যই উপকারী হতে পারে। দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করা এবং আয়ের সুযোগ তৈরিতে উবারের উদ্যোগকে আমি প্রশংসা করি। উবারের এ ধরনের উদ্যোগের পাশে আমি সবসময় থাকব এবং সহযোগিতা অব্যাহত রাখব।”

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, “সড়ক নিরাপত্তা দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সব অংশীজনের সহযোগিতার ওপর নির্ভর করে। মোটরসাইকেল চালকদের নিরাপদ রাইডিংয়ের চর্চায় উৎসাহিত করা এবং সড়কে সচেতনতা বাড়াতে উবারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সরকারি ও বেসরকারি অংশীজনদের ধারাবাহিক সহযোগিতা আমাদের সড়কগুলোকে আরও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

কর্মসূচি সম্পর্কে উবার বাংলাদেশের কান্ট্রি হেড এস এম জামশেদ হাসান বলেন, “উবারের প্রতিটি কাজের কেন্দ্রে রয়েছে নিরাপত্তা। দায়িত্বশীল রাইডিং উৎসাহিত করতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে আমরা প্রতিটি বাইক ট্রিপকে আরও নিরাপদ করতে চাই। একই সঙ্গে প্ল্যাটফর্মের মাধ্যমে চালকদের জন্য আয়ের সুযোগ তৈরিতেও আমরা কাজ করছি।”

বাইক যাতায়াত আরও নিরাপদ করতে প্রযুক্তি ও সচেতনতামূলক কার্যক্রমে বিনিয়োগ অব্যাহত রেখেছে উবার। হেলমেট সেলফি, রাইডার সেফটি রিমাইন্ডার, জিপিএস ট্র্যাকিং এবং এসওএস সাপোর্টের মতো ফিচারের মাধ্যমে দায়িত্বশীল রাইডিংয়ে উৎসাহ দেওয়া হচ্ছে। এসব প্রযুক্তি পুরো যাত্রাজুড়ে চালক ও যাত্রীদের বাড়তি নিরাপত্তা সহায়তা দেওয়ার লক্ষ্যেও কাজ করছে।

-বেঞ্চমার্ক/টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement