ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভালো শুরু বাংলাদেশের, ১৫ ওভারে বিনা উইকেটে ৭৭ রান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:১৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১২ ওভার শেষে বিনা উইকেটে ৬৯ রান তুলেছে টাইগাররা।

শুক্রবার (৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও শাদমান ইসলাম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন।
 
প্রাপ্ত স্কোর অনুযায়ী, তানজিদ হাসান ৪০ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে শাদমান ইসলাম ৩৩ বলে ১৫ রান নিয়ে ব্যাট করছিলেন।

এই ম্যাচে বাংলাদেশ ভালো পারফরম্যান্স ধরে রাখতে চাইবে। অন্যদিকে, আফগানিস্তানের লক্ষ্য বাংলাদেশের ব্যাটিংয়ে দ্রুত আঘাত হেনে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ: রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল (উইকেটকিপার), হাশমতউল্লাহ শহিদি, আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, জিয়া-উর-রেহমান আকবর, শাহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কায়েস আহমদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম। 

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement