ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীলঙ্কার ১৯তম টেস্ট অধিনায়ক কুশল মেন্ডিস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন কুশল মেন্ডিস। দেশটির টেস্ট ক্রিকেটের ১৯তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৩১ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার। এর আগে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ধনঞ্জয়া ডি সিলভা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাচক কমিটির সভায় মেন্ডিসকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে তাঁর নতুন অধ্যায় শুরু হবে।

মেন্ডিস বর্তমানে শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলেরও অধিনায়ক। ফলে এবার তিন সংস্করণেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি। এর আগে মাহেলা জয়াবর্ধনের পর আর কোনো শ্রীলঙ্কান অধিনায়ক একই সময়ে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাননি।

এ পর্যন্ত ৭৫টি টেস্ট খেলেছেন মেন্ডিস। এই সংস্করণে তাঁর সংগ্রহ ৪ হাজার ৮৩৬ রান। গড় ৩৬.৩৬; রয়েছে ১০টি শতক ও ২৩টি অর্ধশতক। তবে টেস্টে অধিনায়ক হিসেবে এখনো মাঠে নামেননি তিনি। ওয়ানডেতে ২২টি এবং টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে ৩৫ বছর বয়সী ধনঞ্জয়া ডি সিলভা তাৎক্ষণিকভাবে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তবে ক্রিকেটার হিসেবে জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি নিজেকে প্রস্তুত রেখেছেন।

নির্বাচক কমিটির কাছে পাঠানো চিঠিতে ডি সিলভা বলেন, নেতৃত্বের দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়াই তাঁর কাছে যথাযথ মনে হয়েছে।

২০২৪ সালে দিমুথ করুনারত্নের অবসরের পর টেস্ট অধিনায়ক হন ডি সিলভা। তাঁর নেতৃত্বে ১৮টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে সাতটিতে জয়, আটটিতে হার এবং তিনটিতে ড্র করেছে দলটি।

পাকিস্তান সফরে আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ১৭ নভেম্বর লাহোরে। এই সিরিজ দিয়েই টেস্ট অধিনায়ক হিসেবে মেন্ডিসের সামর্থ্যের প্রথম বড় পরীক্ষা শুরু হবে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement