ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা
✎
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ৬:০৭ পিএম
X
Advertisement

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী এখনো নির্ধারিত গুগল ফর্ম পূরণ করেননি, তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি জানিয়েছে, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির ‘নম্বর’ অনুচ্ছেদে উল্লেখিত গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী কিছু প্রার্থী এখনো ওই ফর্ম পূরণ করেননি।

এ অবস্থায়, সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফর্মটি দাখিল না করার কারণ জানাতে হবে। পাশাপাশি, তাদের জন্য নির্ধারিত নতুন গুগল ফর্মটি পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ফর্মটি পূরণ না করার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট গুগল ফর্মটি আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবশ্যিকভাবে পূরণ করে দাখিল করতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী এখনো পূর্বনির্ধারিত গুগল ফর্ম পূরণ করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

গুগল ফর্ম: https://forms.gle/cTRtDrBQqzDctap98

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement