বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এফএএসএস) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘Empathy, Tolerance and Social Cohesion: Building a Better Society’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে বাংলাদেশের তরুণ প্রজন্মের মানসিকতা ও মূল্যবোধে পরিবর্তন আসছে। একদিকে এ পরিবর্তন নতুন সুযোগ তৈরি করছে, অন্যদিকে অসহিষ্ণুতা ও মেরুকরণের মতো শঙ্কাও বাড়াচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণদের মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি।
প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া হক এবং বিইউপির সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার শাম্মী আক্তার।
সেমিনারে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, ফ্যাকাল্টি সদস্য, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এসএস