চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহত প্রণয় কর্মকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজারমুখী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।
এফএস