ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাফ ভাড়ার দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে প্রায় ৫০০ শিক্ষার্থী অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থানের পর আগামী রোববারের মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর দাবি জানিয়ে সরে যান তারা। এ সময় বাস মালিকদেরও নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। এর মধ্যে হাফ ভাড়া চালু না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে কঠোর কর্মসূচি পালন করবেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর পরদিন উপজেলা প্রশাসন পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, মোগরাপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে শিক্ষার্থীদের ভাড়া ৫৫ টাকা এবং সাধারণ যাত্রীদের ভাড়া ৭৫ টাকা নির্ধারণ করে প্রশাসন। তবে শিক্ষার্থীরা বলছেন, ৫৫ টাকা নয়, তাদের জন্য হাফপাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করতে হবে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে আন্দোলন করেছেন। পরে কিছুক্ষণ অবস্থান করে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এসএস/এসএস




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement